বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট নেট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিমুজ্জামান জুবায়েদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ আনোয়ার সাকিব। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে বিভাগের শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।

বিভাগীয় কর্তৃপক্ষ ও সংগঠনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহিমুজ্জামান জোবায়েদ বলেন, “ম্যানেজমেন্ট নেটকে বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত প্রস্তুতির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।”

কোষাধ্যক্ষ সাঈদ আনোয়ার সাকিব বলেন, “সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *