নিজস্ব প্রতিবেদক: ওপেন-সোর্স হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রথম ৩২-বিট প্রসেসর তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষকরা। দেশের সেমিকন্ডাক্টর ও প্রসেসর ডিজাইন সক্ষমতার ক্ষেত্রে এ উদ্ভাবনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বুয়েট গবেষকদের এ উদ্যোগ দেশের চিপ ডিজাইন গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। একই সঙ্গে দেশীয় প্রকৌশলী ও গবেষকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রসেসর ডিজাইন প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে নিজস্ব প্রযুক্তিতে প্রসেসর ডিজাইনের সক্ষমতা তৈরি হলে ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স খাতে গবেষণা ও উদ্ভাবনের পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বুয়েটের গবেষকদের এই সাফল্য বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্প, চিপ ডিজাইন গবেষণা এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা করেছে
