গাইবান্ধা প্রতিনিধি:

সকালে আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন বিভাগ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও ত্রুটি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট একজনকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি হাসপাতালের সেবা কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে, যেকোনো সময় গাইবান্ধা সদর হাসপাতালেও আকস্মিক পরিদর্শনে আসতে পারেন স্বাস্থ্যমন্ত্রী—এমন তথ্য জানা গেছে। এতে সদর হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যেও প্রস্তুতি ও সতর্কতা দেখা দিয়েছে।

বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *