গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করে। পরে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *