সর্বানন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সামাজিক সংগঠন “রাজবাড়ী আল-ফালাহ ফাউন্ডেশন” এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।সংগঠনের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয়রা সংগঠনটির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা রাজবাড়ী আল-ফালাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের কাছে দোয়া কামনা করেন।
