মানহীন ও মানুষের খাওয়ার অনুপযোগী হওয়ার অভিযোগে ভারত থেকে আমদানি করা ১১ হাজার ৫০০ টন চালের একটি বিশাল চালান ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। সরকারি চুক্তি (জিটুজি) আওতায় আসা এই চালের একাংশ খালাসের পর পরীক্ষায় তা খাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়।

জানা গেছে, জিটুজি চুক্তির আওতায় গত ২১ জুলাই ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজে করে চালের চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ২২ জুলাই নমুনা পরীক্ষায় চালটিকে ‘খাদ্য হিসেবে উপযোগী’ বলে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়।

এরপর ২৩ ও ২৪ জুলাই জাহাজ থেকে প্রায় ৩ হাজার ৫০০ টন চাল খালাস করে তেজগাঁও, হালিশহর, দেওয়ানহাট ও জয়দেবপুরের বিভিন্ন গুদামে পাঠানো হয়।

কিন্তু ২৫ জুলাই তেজগাঁও ও হালিশহরের কর্মকর্তারা চালের মান খারাপ হওয়ার অভিযোগ তোলেন এবং বিষয়টি খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করেন। এরপর বাকি চাল খালাসের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে পুরো ১১ হাজার ৫০০ টন চালের চালানটি ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভারতীয় রফতানিকারক ও ব্যবসায়ীরা চাল প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ রাজনীতি ও সিন্ডিকেটের দ্বন্দ্বকে দায়ী করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *