সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে তৈয়ব আলী সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যুর প্রায় ৭৭ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, তৈয়ব আলী সরকারের মৃত্যুকে ঘিরে সন্দেহের সৃষ্টি হলে তার বড় মেয়ে মোছা. কহিনুর বেগম আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি তার ছোট বোন রহিমা বেগম, ভাগ্নি সুমাইয়া আক্তার, ভাগ্নিজামাতা হামিদুল ইসলাম, নলডাঙ্গা শাখার ব্যাংক ম্যানেজার সোহাগ মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করেন।

পরে আদালতের নির্দেশে মামলাটি সাদুল্লাপুর থানায় এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে প্রায় ৭৭ দিন পর তৈয়ব আলী সরকারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *