গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার হাট-লক্ষ্মীপুর ও এর আশপাশের এলাকার সর্বসাধারণের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছে আধুনিক চিকিৎসাকেন্দ্র ‘লক্ষ্মীপুর ডক্টর’স চেম্বার এন্ড ল্যাব’। “সেবা, যত্ন ও বিশ্বাসের সাথে”—এই অঙ্গীকার নিয়ে স্থানীয় আলহাজ্ব মিজানুর রহমান প্লাজায় (লক্ষ্মীপুর হাই স্কুল সংলগ্ন) সুসজ্জিত ও আধুনিক ব্যবস্থাপনায় কেন্দ্রটি নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করছে। এর ফলে অত্র এলাকার বাসিন্দাদের এখন আর সামান্য চিকিৎসা কিংবা নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের জন্য দূরের শহরগুলোতে ছুটতে হচ্ছে না; নিজ এলাকাতেই হাতের নাগালে মিলছে উন্নত চিকিৎসার নিশ্চয়তা।

রোগীদের সার্বক্ষণিক সুস্বাস্থ্য নিশ্চিতে চেম্বারটিতে সপ্তাহের ৭ দিনই বগুড়া ও রংপুরের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ নিয়মিত রোগী দেখছেন। এখানে মেডিসিন, শিশু রোগ, স্ত্রী ও প্রসূতি রোগ, সার্জারিসহ অন্যান্য সাধারণ ও জটিল রোগের বিশ্বস্ত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য প্রতিষ্ঠানটিতে চালু রয়েছে আধুনিক ইসিজি (ECG), আলট্রাসনোগ্রাফি (USG), রক্ত ও প্রস্রাবের নানাবিধ পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি সুবিধা। এছাড়া রোগীদের সেবা আরও এক ধাপ এগিয়ে নিতে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে (Digital X-Ray) প্রযুক্তি, যার মাধ্যমে দ্রুত ও নির্ভুল রিপোর্ট পাওয়া আরও সহজ হবে।

ঠিকানা যোগাযোগ: আলহাজ্ব মিজানুর রহমান প্লাজা (লক্ষ্মীপুর হাই স্কুল সংলগ্ন), প্রধান সড়ক, হাট-লক্ষ্মীপুর, গাইবান্ধা। ডাক্তার ও ল্যাব পরীক্ষার সিরিয়ালের জন্য ফোন করুন: ০১৬৮৫-২৬৭০৭৭ অথবা ০১৬২১-৬৩৭৭৭৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *