সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৮ জন। পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে।

একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ছাড়া, কমপক্ষে ১৮ জন আহত হন। এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *