গাইবান্ধা প্রতিনিধি:

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনজন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক সহায়তা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রয়োজনের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *