গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় সিএনজিতে তল্লাশি চালিয়ে দেড় কেজি শুকনা গাঁজাসহ মো. ফরিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

রোববার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়াপুর-গাইবান্ধা সড়কের কুমারপাড়া এলাকায় অভিযান চালায় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

অভিযানকালে একটি নম্বরবিহীন সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা ফরিদ হোসেনের কোলের ওপর থাকা নেভি-নীল রঙের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ দশমিক ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফরিদ হোসেন বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার (গানাবাড়ী) এলাকার মৃত হাছেন আলীর ছেলে।

পরে ডিজিটাল ওজন যন্ত্রে গাঁজার পরিমাণ নিশ্চিত করে তা জব্দ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য ৫ গ্রাম গাঁজার নমুনা সংরক্ষণ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলেই জব্দতালিকাও প্রস্তুত করা হয়।

এ ঘটনায় ফরিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *